মুদি দোকানের সফটওয়্যার
বিল, স্টক আর বাকির হিসাব, সব মোবাইলে এবং সম্পূর্ণ বাংলায়। ছোট দোকান থেকেই শুরু করা যায়।
সর্বশেষ আপডেট: ৪ নভেম্বর ২০২৬ · LendenPro টিম
মুদি দোকানে যা যা কাজে লাগবে
- মোবাইলেই দ্রুত বিলনাম বা বারকোড দিয়ে পণ্য খুঁজে বিল করুন। ভিড়ের সময় মাল্টি-কার্টে একসাথে কয়েকজনের বিল খোলা রাখা যায়।
- প্রিন্টার থাকলে রিসিট, না থাকলে QRথার্মাল প্রিন্টারে রিসিট ছাপান, অথবা QR ডিজিটাল রিসিট দিন।
- কেজি-গ্রামে বিক্রিপ্রিমিয়ামবস্তা বা কার্টনে কিনে কেজি, গ্রাম বা পিসে বিক্রি করুন। স্টক সেই হিসাবে কমে।
- স্টক ও মেয়াদের হিসাবপ্রিমিয়ামপ্রতিটি বিক্রিতে স্টক কমে। কোন পণ্য কম আছে আর কোনটার মেয়াদ ফুরাচ্ছে, দেখে নিন।
- বাকির খাতাপ্রিমিয়ামকে কত বাকি, এক জায়গায় দেখুন, আর এক ক্লিকে SMS রিমাইন্ডার পাঠান। বিস্তারিত দেখুন →
- লাভ-ক্ষতি আর দূর থেকে হিসাবপ্রিমিয়ামদিনের শেষে লাভ-ক্ষতি দেখুন, আর দোকানে না থেকেও Owners অ্যাপে বিক্রির হিসাব দেখুন।
শুরু করতে যা লাগবে
- একটা মোবাইল, ট্যাব বা কম্পিউটার
- ইন্টারনেট সংযোগ (মোবাইল ডেটাও চলে)
- থার্মাল প্রিন্টার: চাইলে, বাধ্যতামূলক নয়
- বারকোড স্ক্যানার: চাইলে, বাধ্যতামূলক নয়
মুদি দোকানের জন্য কোন প্যাকেজ?
সেটআপ খরচ নেই, ৭ দিনের মানি-ব্যাক গ্যারান্টি। পরে ডাটা অক্ষত রেখে আপগ্রেড করা যায়।
স্ট্যান্ডার্ড
🎁 কোড FREE3 — প্রথম ৩ মাস ৳০ (মাসিকে)
- বিল, ডিসকাউন্ট, রিটার্ন ও বারকোড স্ক্যান
- থার্মাল ও QR ডিজিটাল রিসিট
- বিক্রির রিপোর্ট
প্রিমিয়াম
- স্ট্যান্ডার্ডের সবকিছু, সাথে:
- স্টক, মেয়াদ ও কেজি-গ্রামে বিক্রি
- বাকির খাতা ও SMS রিমাইন্ডার
- লাভ-ক্ষতি ও লয়ালটি পয়েন্ট
সাধারণ প্রশ্ন
ছোট মুদি দোকানে কি এই সফটওয়্যার দরকার?
দিনে অল্প বিক্রি আর অল্প পণ্য হলে খাতাতেও চলে। পণ্য বেশি হলে, বাকি বেশি থাকলে, বা দোকানে না থেকেও বিক্রি দেখতে চাইলে সফটওয়্যার কাজে লাগে।
কম্পিউটার বা প্রিন্টার কিনতে হবে?
না। যেকোনো মোবাইল বা ট্যাবে চলে, আলাদা ইনস্টল লাগে না। প্রিন্টার ছাড়াও QR ডিজিটাল রিসিট দেওয়া যায়। ছাপানো রিসিট চাইলে সাধারণ থার্মাল প্রিন্টার হলেই চলবে।
বারকোড ছাড়া খোলা পণ্য কীভাবে বিক্রি করব?
পণ্যের নাম দিয়ে খুঁজে বিলে যোগ করুন, স্ক্যানার বাধ্যতামূলক নয়। চাইলে সফটওয়্যার থেকে নিজের পণ্যের বারকোড লেবেল প্রিন্ট করেও লাগাতে পারেন।
চাল, ডালের মতো পণ্য কেজি-গ্রামে বিক্রি করা যায়?
হ্যাঁ, Premium প্যাকেজের একক-রূপান্তর দিয়ে বস্তায় কিনে কেজি বা গ্রামে বিক্রি করা যায়। স্টকও সেই হিসাবে কমে।
মুদি দোকানের জন্য কোন প্যাকেজ নেব?
শুধু বিল আর বিক্রির হিসাব চাইলে Standard (মাসে ৳৯৯৯)। স্টক, কেজি-গ্রামে বিক্রি বা বাকির হিসাব চাইলে Premium (মাসে ৳১৪৯৯)। বেশিরভাগ মুদি দোকানে এগুলো দরকার হয়, তাই Premium-ই বেশি মানানসই।
ইন্টারনেট চলে গেলে কী হবে?
এটা ক্লাউড সফটওয়্যার, তাই ব্যবহার করতে ইন্টারনেট লাগে। মোবাইল ডেটা দিয়েও চলে। আপনার এলাকায় নেট খুব অনিয়মিত হলে কেনার আগে ডেমো দেখে নিন।
